চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:১৯
শিশু সাকিল ব্রেইনের সমস্যায় আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। তার দরিদ্র পিতা ভ্যান চালক রেজাউল করিম পুত্রের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ জাহানারা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ২১৪৬৯, ইসলামী ব্যাংক, বাগেরহাট শাখা, বাগেরহাট। মোবাইল ঃ ০১৯৬১-৯৭৬৮৬৪। হুমায়ুন কবীর ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র হুমায়ুন কবীর ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব নয়। তার দরিদ্র পিতামাতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে যোগাযোগ বা বিকাশ একাউন্ট নাম্বার ০১৯৩১৬৪৭৬৯৭।