দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের দাবি জানিয়েছে নাগরিক অধিকার ফোরাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বক্তারা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারেরও দাবি জানান।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার ড. হায়দার আলীর সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক ওয়াহিদুজ্জামান, সমাজসেবী লস্কর হারুন-অর-রশিদ, শেখ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
গতকাল একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার ব্যানারে ৭১ ঘণ্টার অনশন শুরু করেছে কিছু তরুণ। তাদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার নাজমুল হুদা, সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, সুশাসনের জন্য নাগরিকের পক্ষে মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।
