নেজামে ইসলাম পার্টির ৩১৩ জনের শহীদী কাফেলা গঠন

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২২:০৬
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ৬ এপ্রিল লংমার্চ কর্মসূচি সফল করতে ৩১৩ জনের শহীদী কাফেলা গঠন করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। গতকাল শুক্রবার নগরীর জামেয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসায় দলটির আয়োজিত এক সভায় এ কাফেলা গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। কাফেলার সদস্যরা যে কোনো পরিস্থিতিতে জানমালের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য বায়াত (শপথ) গ্রহণ করেন।