আবারও ওজন কমাচ্ছেন সোনাক্ষি সিনহা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৯:২০
আবারও নিজের ওজন কমানোর পেছনে উঠে-পড়ে লেগেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। মাত্র কয়েক মাস আগে তিনি একটি বিজ্ঞাপনের মডেল হয়েও কাজ করেননি শুধুমাত্র ওই নিজের ওজন কমাতে হবে বলে। সেই সোনাক্ষিই কিছুদিন পর সালমান খানের পরামর্শে ওজন কমানোর সিদ্ধান্ত নেন। এবার পুরোপুরি উঠে-পড়েই লেগেছেন, যে করেই হোক ওজন কমাতে হবে। অনেকেই ধারণা করছেন জিরো ফিগারের দিকে নজর পড়ছে তার। এবার দেখা যাক সোনাক্ষি নিজের চেষ্টায় কতটা সফল হন। অবশ্য ৫ বছর আগে তার যা ওজন ছিল এখন তার অর্ধেকও নেই।