জন্মদিন

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৯:২৩
দিতি :এ দেশের একসময়কার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় ‘লাইলি মজনু’ নামের নাটক দিয়ে। আর তার প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘ডাক দিয়ে যাই’। অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এখনও তিনি নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন। নিজের জন্মদিনটি একেবারে ঘরোয়া আয়োজনে বাসায়ই কাটাবেন বলে জানিয়েছেন তিনি। তার সন্তানেরা পড়াশোনার কারণে কানাডায় অবস্থান করায় তেমন কোনো আয়োজন নেই জন্মদিনে। তার জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।