গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা ১ম শ্রেণিতে উন্নীত হওয়ায় পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাসসহ পরিষদকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় নাগরিক কমিটি। শুক্রবার বিকেলে স্থানীয় ডাকবাংলা মাঠে রহনপুর নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক ফজলুল হক। বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার, মকবুল হোসেন ফন্টু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সহকারী প্রকৌশলী রওনক ই খোদা বকুল, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর কবির বাবলু প্রমুখ।
