মীর্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়নে উপ-নির্বাচন আজ

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২০:৪৭
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা আজ রবিবার মীর্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন। এ নির্বাচনে ৫ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- গীতা রানী দাস, শিল্পি বেগম, আমেনা বেগম, মঞ্জু বেগম ও রিনা বেগম। উল্লেখ্য এ আসনের মহিলা মেম্বার খাদিজা বেগম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়।