দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
গতকাল শনিবার সকালে দর্শনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে শ্রমিকরা মারপিট করে জখম করেছে। মিলের কর্মকর্তারা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ও চিনিকলের কর্মকর্তারা জানান, আগের দিন চিনিকলের ডিস্টিলারি বিভাগের উত্পাদিত স্পিরিট বিক্রয়কেন্দ্র শ্রী মঙ্গল অফিসের একজন কর্মচারীকে বদলি করার অভিযোগে শ্রমিক-কর্মচারীরা ফুঁসে উঠে। ঐ দিন সকাল সাড়ে ৮টার দিকে শতাধিক শ্রমিক-কর্মচারীরা শ্লেগান দিতে দিতে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ঢুকে বেধড়ক মারপিট শুরু করে। এই সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রী সুদর্শন মল্লিক রক্তাক্ত জখম হয় এবং কর্মকর্তা শেখ শাহাবুদ্দিন ও বডিগার্ড মমিনুল ইসলাম আহত হয়। এ বিষয়ে চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স সাংবাদিকদের জানান, শ্রমিক-কর্মচারীদেরকে ভুল তথ্য দিয়ে এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটানো হয়েছে।
