ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মন্দিরের প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মন্দির কর্তৃপক্ষ শহরের বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানায় প্রাচীর তোলার চেষ্টা করেন। এ সময় স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে তাদের বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে মারপিট পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দুই পক্ষের বিপুলসংখ্যক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংহিসতা এড়াতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
