দীঘিনালার দুই ইউনিয়নে নির্বাচন ৩ এপ্রিল

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২০:৪৯
দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা দীঘিনালা উপজেলার প্রত্যন্ত ৪নং দীঘিনালা এবং ৫নং বাবুছড়া ২টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারণা জমে উঠেছে। আগামী ৩ এপ্রিল তারিখের নির্বাচনে সোমবার প্রার্থিতা প্রত্যাহারের পর গত মংঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা গ্রামে গ্রামে ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন। ৪নং দীঘিনালা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন । তারা হলেন চন্দ্র রঞ্জন চাকমা (চশমা ), ধনিতা চাকমা (টেলিভিশন) , প্রজ্ঞানজ্যোতি চাকমা (আনারস), প্রীতি খীসা (তালা) এবং শাক্যমুনি চাকমা (দোয়াত-কলম) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫নং বাবুছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ৪ জন । তাদের মধ্যে সুগত চাকমা (দোয়াত-কলম), অনুপম চাকমা (তালা), উমেষ চাকমা (চশমা) এবং মো. দিদারুল আলম (দোয়াত)।