রামগতি সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার দুপুরে মো. রাবিদ (২৪) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিনের ভ্রাম্যমাণ আদালত ওই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবককে গতকালই বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস জানান, রঘুনাথপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. রাবিদ দীর্ঘদিন ধরে রামগতি আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। গতকাল শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ওই যুবক ছাত্রীটিতে একইভাবে উত্ত্যক্ত করে।
