শেরপুর(বগুড়া) সংবাদদাতা
শেরশাহ্ নিউমার্কেট ব্যবসায়ী সিমিতির ২০১৩ সালের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ ইয়ার মাহমুদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুন্ডু। পরে এক আলোচনা সভা মোঃ বাচ্চু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র স্বাধীন কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরশাহ্ নিউমার্কেট মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী, এ্যাডঃ মোঃ কাজী নজরুল ইসলাম, শেরশাহ নিউমার্কেট মালিক কমিটির সাঃ সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
