গ্রিসের সংবাদ মাধ্যমে সাইপ্রাসের ঋণখেলাপি রাজনীতিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, সাইপ্রাসের মন্দা পরিস্থিতির মধ্যেও ব্যাক অব সাইপ্রাস এবং লাইকি এ্যান্ড হেলেনিক ব্যাংক বড় রাজনৈতিক দলগুলোর নেতা এবং প্রভাবশালী কোম্পানির কয়েক মিলিয়ন ইউরো ঋণ মওকুফ করে দিয়েছে। এদিকে, মন্দা থেকে উদ্ধারে ইউরোজোন শর্তসাপেক্ষে সাইপ্রাসকে ১০ বিলিয়ন ইউরো ঋণ দিতে সম্মত হয়েছে। মন্দা মোকাবেলায় সাইপ্রাসের সরকারকে ৫০৮ কোটি ইউরো সংস্থান করতে হবে। আর ঠেকাতে হবে বিদেশে অর্থ পাচার। এমন সব শর্তেই উদ্ধার প্যাকেজের আওতায় দেশটিকে ১০ বিলিয়ন ইউরো ঋণ দিতে ইউরোজোনভুক্ত দেশগুলো সম্মত হয়েছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানস্তোসিয়াস বলেছেন, এই উদ্ধার প্যাকেজের মাধ্যমে দেশটি মন্দা মোকাবেলায় সমর্থ হবে। তবে আন্তর্জাতিক নেতৃবৃন্দ দেশটির অর্থনৈতিক মন্দার জন্য সরকারকেই দায়ী করছে।
