মেক্সিকোয় বন্দুকধারীর হামলায় নিহত সাত

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:০২
মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি পানশালায় বন্দুকধারীর হামলায় ৭জন নিহত হয়েছে। এতে আহত হয় আরো ২ জন। প্রসিকিউটররা জানান, শিহুয়াহুয়া শহরের নোভাগি পানশালায় বৃহস্পতিবার ওই বন্দুকধারী একাই প্রবেশ করে এবং কোন কথা না বলে গুলি চালাতে শুরু করে। এরপর সে গাড়ি করে পালিয়ে যায়। তবে গাড়ি চালাচ্ছিল অপর একজন।