তাঞ্জানিয়ায় বহুতল ভবন ধসে পড়ে নিহত ১৫

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:০৩
তাঞ্জানিয়ার দারএস সালামে শুক্রবার একটি বহুতল ভবন ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আরো বেশ কিছুসংখ্যক মানুষ। ভবনটি নির্মাণাধীন ছিল। ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা চাপা পড়াদের উদ্ধার কাজ শুরু করেছে বলে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ কমান্ডার সুলাইমান কোভা। ভবনটির ১২ কিংবা তার বেশি তলা ভেঙে পড়েছে এবং এ পর্যন্ত দু’জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানান তিনি। ভবনটির নির্মাণকর্মী, অধিবাসী এবং শিশুসহ ৪৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।