সংবাদ কণিকা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:০৩
ইন্টারনেটে মধুর ফাঁদ জার্মান টেলিকমিউনিকেশন কোম্পানি ডয়চে টেলিকম সাইবার হামলা সনাক্ত ও প্রতিরোধে এক ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি আইনি কাঠামোর মধ্যে থেকে একটি ‘সিকিউরিটি-ও-মিটার’ পদ্ধতি তৈরি করেছে যা ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার হামলা সম্পর্কে তাত্ক্ষণিক তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে। সাইবার হামলা সম্পর্কিত এসব তথ্য সংগ্রহের সঙ্গে সঙ্গে জিশারহাইটসটাকো ডট ইইউ ওয়েবসাইটে সেসবের বিস্তারিত প্রকাশ করছে ডয়চে টেলিকম। এভাবে বিভিন্ন নিরাপত্তা সংস্থার কাছে সাইবার হামলা সম্পর্কিত তথ্যও পৌঁছে দিচ্ছে কোম্পানিটি। -ডয়েচে ভেলে সমুদ্রতলে নজরদারিতে রোবট সমুদ্রতলে এবার গোয়েন্দাগিরি করবে রোবট জেলিফিস। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী শশাঙ্ক প্রিয়ার নেতৃত্বে একদল গবেষক তৈরি করেছেন এমনই এক রোবট। গবেষকরা বলেছেন, ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা ও ১৭০ পাউন্ড ওজনের রোবট জিলিফিসের নাম দেয়া হয়েছে কাইরো। তাকে চালিত করতে আলাদা কোনও যন্ত্রের ব্যবহারের দরকার নেই। প্রকৃতির অবস্থার উপর নজরদারি করতে রোবটটির দেহে বসানো যন্ত্র ব্যবহার করে নিজে নিজেই পৌঁছে যেতে পারে সমুদ্রতলে। -বর্তমান পত্রিকা বিশ্বের দ্রুততম গাড়ি সুইজারল্যান্ডের স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়েবার স্পোর্টকারস’ রাস্তায় চলাচলের উপযোগী (স্ট্রিট লিগাল) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ি বানিয়েছে। জিটিস্পিরিট-এর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দাবি করেছে তাদের তৈরি নতুন গাড়ি ফাস্টার ওয়ান বা এফওয়ান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘স্ট্রিট লিগাল’ গাড়ি। ওয়েবার জানায়, তাদের তৈরি ফাস্টার ওয়ানে রয়েছে ১২শ’ অশ্বশক্তির ভি-১০ ইঞ্জিন। গাড়িটির গতি ঘন্টায় ৪শ’ কিলোমিটার। -বিডি নিউজ