গাড়ি দুর্ঘটনায় আহত জাগালো

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৭
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এবং সাবেক কোচ মারিও জাগালো বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তার আঘাত ততটা গুরুতর নয়। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় ক্রীড়া দৈনিক ল্যান্স তার পরিবারের সূত্র ধরে জানিয়েছে রিও ডি জেনিরোতে জাগালোর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা খায়। এসময় জাগালো নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তার ডান চোখে আঘাত লাগে। এছাড়া তার শরীরের অন্য কোন স্থানে আঘাত লাগেনি। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সংক্ষিপ্ত চিকিত্সা শেষে কিছুক্ষণ বাদেই তিনি বাড়ি ফিরে যান। উল্লেখ্য, ৮১ বছর বয়সী জাগালো ১৯৫৮ এবং ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনের থেকে অবসর নেয়ার পরে তিনি ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালন করেন।