সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে জাতিসংঘের সহায়তা প্রার্থনা

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৩০
গত ২৮ মার্চ বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল অফ্ হাইকমিশনার ফর হিউম্যান রাইট্স মি: ইভান সিমনোভিচের অফিসের হিউম্যান রাইটস কর্মকর্তা নৌহুম স্যাংগারে ও জেনেভাস্থ কেন্দ্রীয় অফিসের লিয়াজোঁ অফিসার ও মানবাধিকার কর্মকর্তা লিওনার্ডো কস্টেলোর সঙ্গে সাক্ষাত্ করে বাংলাদেশে চলমান সংখালঘু বিরোধী সহিংসতার তথ্যচিত্র উপস্থাপনক্রমে কারা এর হোতা তার ঐতিহাসিক বিবরণ এবং প্রমাণাদি জমা দিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য তাদের সহায়তা চান। এই প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের দুই সভাপতি মি: জুলিয়াস গোমেজ ও রনবীর বড়ুয়া; সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর দ্বিজেন ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক সুমন মিত্র। -প্রেস বিজ্ঞপ্তি