গত ২৮ ফেব্রুয়ারী মাও. দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই জামায়াত-শিবির বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে নিরস্ত্র ৪ পুলিশ কনস্টবলকে পিটিয়ে হত্যা করেছে। এজন্য দায়ী প্রত্যেকের বিচার করা হবে।
২৯ মার্চ ১৪ দলের বিশাল জনসভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আপনারা লক্ষ্য করে দেখেন যারা পুলিশ বাহিনীতে চাকরি করে তারা প্রত্যেকেই গরীব ঘরের সন্তান। এরা সামান্য বেতন পায়। এই বেতনে তাদের পরিবারই ঠিকমতো চলে না। এই পুলিশরাই জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জানমাল রক্ষা করে চলছে। সেই পুলিশ ভাইদের ৭১’র পরাজিত শক্তি নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। যারা পুলিশসহ নিরপরাধ মানুষের জানমালের ক্ষতি করছে, সংখ্যালঘুদের বাড়ীতে অগ্নিসংযোগসহ লুটপাট চালাচ্ছে, তাদের প্রত্যেকেরই বিচার এই বাংলার মাটিতে হবে। এরা কোনভাবেই পাড় পাবে না।
