শোক সংবাদ

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২২:২৩
হেনা বিবি রাজধানীর মোহাম্মদপুরের কাঠ ব্যবসায়ী ও করাতকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুক (বরকত)-এর মা হেনা বিবি (৮০) গত শুক্রবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী সোমবার বাদ জোহর নিজ বাসভবনে মরহুমার কুলখানি ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আব্দুল মোতালেব ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সমাজসেবক আব্দুল মোতালেব (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে নিজ বাড়ি বাগান গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মরহুমের জানাজা গতকাল বাদ জোহর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোলাম মর্তুজা কুমিল্লা চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী পৌরসভাধীন লক্ষ্মীপুর গ্রামের গোলাম মর্তুজা (৫০) শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।