মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২২:২৩
অমরেন্দ্রনাথ সাহা প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী স্বর্গীয় অমরেন্দ্রনাথ সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। দৈনিক ইত্তেফাক পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি এজেন্ট ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছিলেন ঘনিষ্ঠভাজন। যথারীতি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি পালিত হচ্ছে। ড. নূরুননাহার ফয়জননেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. নূরুননাহার ফয়জননেসার নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ধামরাইয়ে নূরুননাহার প্রি-প্রাইমারি স্কুলে এক আলোচনাসভা, মিলাদ ও সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। কোহিনূর বেগম দৈনিক কালের কণ্ঠ ও মাইটিভির বরিশালের গৌরনদী প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন মিয়া এবং বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের পরিচালক মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম মিয়ার মা আলহাজ্ব কোহিনূর বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ উপজেলার কটকস্থল গ্রামের বাড়িতে দিনব্যাপী কোরানখানি এবং বাদ জোহর মিলাদ-দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।