বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দাদী হয়েছেন। তার একমাত্র পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি’র ঘরে নতুন অতিথি এসেছে। গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয়া বঙ্গবন্ধু পরিবারের নতুন এই সদস্যের নাম রাখা হয়েছে কাইয়াস মুজিব সিদ্দিক।
গতকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে শিশুটির জন্ম হয়। মা ও নবজাতক দু’জনই সুস্থ রয়েছেন। দাদী হওয়ার গৌরব ও আনন্দে সময় কাটছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানার। তারা দু’জনই গতকাল হাসপাতালে নবজাতককে দেখতে যান। প্রধানমন্ত্রী সেখানে বেশ কিছুটা সময় কাটান। গতকাল বঙ্গবন্ধু পরিবারের এই নতুন সদস্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এর ?আগে এক মেয়ে সন্তানের বাবা হন ২০১০ সালের ৩১ অক্টোবর।
