গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৮:৪৭
এমনিতে এক দৌড়ে তিন-চার তলা ভবন সিঁড়ি বেয়ে ওঠা হয়তো কঠিন কিছু নয়। কিন্তু যদি সিঁড়ি বেয়ে কাউকে একশ তলায় ওঠার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় তাহলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার আগ্রহ হয়তো খুব কম মানুষই দেখাবেন। অথচ সাম্প্রতিক সময়ে এর চেয়েও কঠিন কাজ বলে বিবেচিত একটি কাজ করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন পোল্যান্ডের সাইক্লিস্ট ক্রিস্টিয়ান হারবা। হেঁটে বা দৌড়ে নয় বরং সাইকেল চালিয়ে ১০১ তলা উঁচু সাংহাই ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টারে উঠে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন ক্রিস্টিয়ান। সবমিলিয়ে ২,৭৫৪টি সিঁড়ির ধাপ উঠতে ক্রিস্টিয়ানের সময় লাগে ১ ঘণ্টা ২১ মিনিট ৫৩ সেকেন্ড এবং এই সময়ের মধ্যে একটি বারও সাইকেল থেকে সিঁড়িতে পা রাখা বা সিঁড়ির পাশের কোনো ওয়াল স্পর্শ করার ঘটনা ঘটাননি তিনি।