জোকস

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৮:৪৭
++ স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে একদিন এক জায়গায় মেক্সিকান, আমেরিকান, পোলিশ আর রাশিয়ান চার কুকুরের দেখা হয়ে গেল। তারা সবাই তাদের জীবন নিয়ে কথা বলতে শুরু করল। প্রথমেই বলা শুরু করল মেক্সিকান কুকুরটি। সে জানাল, ‘আগে আমাকে দেখাশোনার দায়িত্বে থাকা চাকরগুলো নিজে থেকেই আমার খাওয়ার মাংস রেখে যেত, আর এখন আমাকে মাংসের জন্য ঘেউ ঘেউ করে ওদের ডাকতে হয়।’ এ কথা শুনে আমেরিকান কুকুরটি বলল, ‘কি বল, তোমাদের মেক্সিকোতে এখনও চাকর রাখার প্রথা আছে!’ পোলিশ কুকুরটি বলল, ‘তোমাকে মাংস খেতে দেয়!’ আর রাশিয়ান কুকুরটি বলল, ‘তুমি ঘেউ ঘেউ করে কিছু বলতে পার!’ ++ তুন্দ্রা অঞ্চলে বছরের প্রায় বারো মাসই তাপমাত্রা থাকে হিমাংকের নিচে। কিন্তু মাইনাস তাপমাত্রার এই আবহাওয়াতেও একদিন এক চুকচাকে দেখা গেল একটি বড় ফ্রিজ কিনে বাসায় বয়ে আনতে। তাই দেখে অন্য সবাই অবাক হয়ে চুকচার কাছে জানতে চাইল, ‘যেখানে প্রায় সারা বছরই তাপমাত্রা মাইনাসে থাকে সেখানে এই ফ্রিজ দিয়ে কী ঠান্ডা করবে তুমি?’ উত্তরে চুকচা বলল, ‘বাইরের তাপমাত্রা যখন মাইনাস বিশ ডিগ্রিতে পৌঁছে যায় তখনও এই ফ্রিজের তাপমাত্রা ৫/৬ ডিগ্রিই থাকে। কাজেই বুঝতেই পারছ ঘরে থাকার চেয়ে এই ফ্রিজের মধ্যে ঢুকে থাকাও অনেক আরামদায়ক হবে!’ ++ এক চুকচা আর এক রাশিয়ান শিকারি বেরিয়েছেন মেরু ভল্ল¬ুক শিকার করবেন বলে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা একটা মেরু ভল্লুকের দেখা পেলেন। ভল্লুকটিকে দেখা মাত্রই চুকচা লোকটি একটি শব্দ করে রাশিয়ান শিকারিটিকে বলল দৌড় শুরু করতে। কিন্তু তার কথা না শুনে রাশিয়ান শিকারি তাদের দিকে এগিয়ে আসা মেরু ভল্লুকটিকে দুম করে গুলি করে দিলেন। তার এই কাণ্ড দেখে চুকচা লোকটি বলতে লাগল, ‘রাশিয়ানরা আসলেই বাজে শিকারি। এখন এই ভল্লুকটাকে পাঁচ মাইল দূরের তাঁবু পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। অথচ ভল্লুুকটাকে কিছুক্ষণ তাড়া করতে দিয়ে তাঁবুর কাছে নিয়ে গুলি করলে আর এত কষ্ট হতো না!’