স্মরণীয় উক্তি

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ১৮:৪৭
++ ভালো সিদ্ধান্ত সংখ্যার উপর নির্ভর করে না, নির্ভর করে জ্ঞানের উপর। - প্লেটো ++ ভালোবাসার জন্য কাটানো একটি মুহূর্তও অপচয় হয় না। - টরকোয়াটো টাসো ++ চমত্কার কোনো ধারণার জন্য আন্তরিক ক্ষুধার মাঝেই জীবনের সৌন্দর্য ও আশীর্বাদ নিহীত। - জ্যাঁ ইনগেলো ++ অন্যের সুখের জন্য আমাদের একটি প্রচেষ্টাও আমাদেরকে অনেক উপরে তুলে ধরতে পারে। - লিডিয়া এম চাইল্ড ++ মুক্তির সোনালি দরজা খুলবার চাবিকাঠি হলো শিক্ষা। - জর্জ ওয়াশিংটন কার্ভার