হেলথ এন্ড হোপ হাসপাতালের ৮ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয় হিসাব উত্থাপন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এম এইচ চৌধুরী লেলিন এতে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিচালক ডা. পঙ্কজ কান্তি সূত্রধর। সভায় ডা. এম এইচ সরকার লেলিন চেয়ারম্যান ও ১০ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠিত হয়। — প্রেস বিজ্ঞপ্তি
