বিজ্ঞাপনে পুষ্প

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:০০
তরুণ প্রতিভাবান মডেল-অভিনেত্রী পুষ্প এবার একটি বিজ্ঞাপনের মডেল হলেন। ফিজা চানাচুরের এই বিজ্ঞাপনে পুষ্পর সঙ্গে আরও ছিলেন মডেল আলভী মামুন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। সম্প্রতি সিলেটের মালিনিছড়া চা বাগানের বিভিন্ন মনোরম লোকেশনে এই বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়। উল্লেখ্য, এই পণ্যের বিজ্ঞাপনে এর আগে মডেল হয়েছিলেন এ দেশের সেরা মডেল জুটি মৌ ও নোবেল। বিজ্ঞাপনটিতে মডেল হওয়া প্রসঙ্গে পুষ্প বলেন, ‘ইচ্ছে আছে কিছু ভালো কাজ করার। এই বিজ্ঞাপনটিও সেই ভালো কাজের একটি। বিজ্ঞাপনটি এ মাস থেকেই প্রচার শুরু হবে।’