সিনে হিটস্

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:০০
দেশ-বিদেশের চলচ্চিত্রের খবরাখবর নিয়ে নির্মিত ‘সিনে হিটস্’-এর এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার। মুক্তিপ্রাপ্ত এবং মুক্তি প্রতীক্ষিত বিভিন্ন চলচিত্রের খোঁজখবর নিয়ে নির্মিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে দেখানো হয় হলিউড, বলিউডসহ দেশি চলচ্চিত্রের টপচার্ট এবং জনপ্রিয় চলচ্চিত্রের চুম্বক অংশ। অনুষ্ঠানে নার্গিস আক্তার তার চলচ্চিত্র সম্পর্কে এবং বর্তমান চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। ইমতুর উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় একুশে টেলিভিশনে প্রতি সোমবার রাত ১০টা ১০ মিনিটে প্রচার হয় ‘সিনে হিটস’ অনুষ্ঠানটি।