এবার পিটবুলের সঙ্গে গাইছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:০০
পিটবুল, তারুণ্যের এক অন্যতম জনপ্রিয় নাম। বিশ্বের জনপ্রিয় অনেক কণ্ঠশিল্পীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। মূলত তিনি একজন র্যাপার, তবে মাঝে মাঝে গানও করে থাকেন। জেনিফার লোপেজ, ব্রিটনি স্পিয়ার্স, শাকিরা, এনরিক ইগলেসিয়া, একনসসহ অনেক তারকার গানেই র্যাপ করেছেন তিনি। এবার কণ্ঠ দেবেন প্রিয়াঙ্কা চোপড়ার গানে। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার দ্বিতীয় মিউজিক ভিডিওর কাজে যুক্তরাষ্ট্রে যান। ‘এগজোটিক’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও করার জন্যই সেখানে গিয়েছেন তিনি। আর এই গানটিতেই কণ্ঠ দিচ্ছেন পিটবুল। খুব শীঘ্রই গানটি প্রকাশ হবে।