আবদুল কাদের :এ দেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি নিয়মিত মামা-ভাগ্নে পর্বে মামার চরিত্রটিতে অভিনয় করেন এবং ব্যাপক আলোচিতও হয়েছেন। বেশ ক’টি বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। এখনও নিয়মিত নাটক ও টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন। আজ এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
