এই স ম য়ে আ লো চি ত

বুলগেরিয়ায় বিয়ের মেলা

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:৫১
বুলগেরিয়ায় রোমা উপজাতির প্রায় ১৮ হাজার মানুষের বসবাস। রোমারা বলে তারা নাকি ভারতীয় বংশোদ্ভূত। এরা ভবঘুরে উপজাতি অথবা জিপসি। এদের কন্যা পাত্রস্থ করার পদ্ধতিও কিছুটা আলাদা। স্টারা জাগোরায় ময়লা ফেলা এক গাড়ি রাখার জায়গায় রোমা সমপ্রদায়ের বিয়ের মেলা বসেছে। মাইকে জিপসি পপ গান বাজছে। তালে তালে নাচছে ছেলেরা আর মেয়েরা। তাদের বাবা-মায়েরা এদিক সেদিক দাঁড়িয়ে বিষয়-আশয়ের দিকটা স্থির করার জন্য পরস্পরের সঙ্গে গুরুগম্ভীর গলায় কথাবার্তা বলছেন। হাজার দু’য়েক মানুষ এই বিয়ের মেলায় এসেছেন। তাদের অনেকেই গাড়ির ওপর মাইক বসিয়ে জিপসি পপ বাজাচ্ছেন। গাড়ির ওপরেই হয়ত ছেলেরা আর মেয়েরা পাশাপাশি নাচছে। বাজছে বিয়ের বাদ্য। মেয়েরা কিন্তু জানে, আজ তারা কোন ছেলের মনে না ধরলে এখানে আসাটাই বৃথা। মায়েরা আবার খেয়াল রাখছেন, ড্রেসের কালারটা যেন বড় বেশি না হয়। তবে রোমারা গোঁডা সনাতনপন্থি খ্রিস্টান। ১৫ বছর হবার আগেই, কিংবা তারও আগে মেয়েদের স্কুল ছাড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকে, যাতে তারা ছেলেদের সঙ্গে মেলামেশা না করতে পারে। বিয়ের মেলাতেও মেয়েরা ছেলেদের সঙ্গে নাচার এবং আলাপ করার সুযোগ পায়। একই সঙ্গে ছেলেটির পরিবারকে চেনারও সুযোগ পায়। তবে রোমাদের মধ্যে বরের পরিবারকেই নগদ মূল্যে কনেটিকে কিনতে হয় তিন থেকে সাড়ে তিন হাজার ডলারে। মেলা হয় বছরে দু’বার।