বিজেম আয়োজিত টেলিভিশন সাংবাদিকতা কোর্সের সনদ বিতরণ

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:৫৪
বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) আয়োজিত ‘টেলিভিশন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত শনিবার ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। প্রধান অতিথি তাঁর ভাষণে টেলিভিশন সাংবাদিকতাকে দায়িত্বশীল পেশা হিসেবে অভিহিত করে বলেন, আমাদের মেধাবী তরুণ প্রজন্ম টেলিভিশন সাংবাদিকতায় দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। তাদেরকে বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের। বিশেষ অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের অ্যাসিস্ট্যান্ট চীফ রিপোর্টার কিশোয়ার লায়লা এবং বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মেরাজ হোসেন গাজী। কোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ জন ছাত্রীসহ মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি