৭ দফা দাবিতে শিক্ষকদের একটানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম। এর আগে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামে কুবি শিক্ষক সমিতি। এ অবস্থায় গত ১০ মার্চ ভিসির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করলেও দাবি না মানায় গত ২৭ মার্চ থেকে শিক্ষকরা তাদের আরো ২ দফা দাবিসহ ৭ দফা দাবি নিয়ে ফের আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শিক্ষকরা তাদের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন কর্মসূচি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
