গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন

১২টি পদের ১০টিতেই আওয়ামী লীগ সমর্থিতদের জয়

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২০:৫৫
গত শনিবার গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা সভাপতি সম্পাদকসহ ১০টি পদে ও বিএনপি সমর্থিতরা সহ-সভাপতিসহ ২টি পদে জয়লাভ করেছে। নির্বাচিতরা হলেন সভাপতি ইদ্রিস আলী মোল্লা, সহ-সভাপতি মো. নিয়ামত হোসেন, মঈনুল হাসান মৃধা সুমন ( বিএনপি), সাধারণ সম্পাদক খসরুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অহিন্দ্র নাথ বিশ্বাস, সরদার মহব্বত আলী, অডিটর ফিরোজার রহমান, আমিনুর রহমান, আরিফুজ্জামান মুন্সি (বিএনপি), সদস্য তপন সরকার, হৈমন্তি শুক্লা ও আরিফুজ্জামান।