শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় একটি বাড়ি-ঘর ও একটি মাদরাসায় হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। এ ব্যাপারে নড়িয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী মাও. হোসাইন আহম্মেদ বলেন, গত বৃহম্পতিবার রাতে শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নামধারী সুজন খাঁর নেতৃত্বে সাগার বাঘা, জাকির বাঘা, গিয়াসউদ্দিন মুন্সী, হাবিব মুন্সী, নাছিমা বেগম, সেন্টু ছৈয়ালসহ অজ্ঞাতনানা ৪/৫ জন ব্যক্তি আমার সুরেশ্বর এলাকার বাড়ি-ঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে কুপিয়ে ও ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এসময় হামলাকারীরা আমাকে ও আমার স্ত্রী রোমান বেগমকে পিটিয়ে আহত করে। এছাড়াও আমার প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদরাসায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং মাদরাসার ছাত্র আঃ সালাম ও রাকিবকে পিটিয়ে আহত করে।
