এইচএসসি পরীক্ষার দিনে হরতাল না দিতে রংপুরে মানববন্ধন

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৪১
চলতি এইচএসসি পরীক্ষার দিনগুলোতে হরতাল কর্মসূচি মুক্ত রাখাসহ ১৭ দফা দাবিতে গতকাল রবিবার রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামানিক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রওশানুল কাওসার সংগ্রাম, অধ্যাপক ময়েন উদ্দীন শাহ, অধ্যাপক আব্দুল কাফি সরকার, অধ্যাপক এমএ মাবুদ রাজা, অধ্যক্ষ রেজাউল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।