মেলান্দহ ঝাউগড়া আওয়ামী লীগের সম্মেলন শনিবার ঝাউগড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মন্টু তালুকদারকে সভাপতি ও হীরা মিয়াকে সেক্রেটারী করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক এমপি শফিকুল ইসলাম খোকাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
