রামু সহিংসতার হোতা মিজান মেম্বার গ্রেফতার

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৪৩
রামু সহিংসতার অন্যতম হোতা মিজান উদ্দিন প্রকাশ মিজান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সদর ইউনিয়ন ফতেখাঁরকুলের সিপাহীর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনার অন্যতম হোতা হিসেবে চিহ্নিত মিজান উদ্দিন প্রকাশ মিজান মেম্বার। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামু বাজার থেকে আসা প্রথম মিছিলের উদ্যোক্তা ছিল ওই ব্যক্তি। এছাড়া সরকারি তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ২০৫ জনের মধ্যে মিজান মেম্বারের নামও রয়েছে। রামুর গর্জনিয়া মাদ্রাসায় দুই অধ্যক্ষের দ্বন্দ্ব কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী গর্জনিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা থেকে এবারের আলীম পরীক্ষায় মাত্র ১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থী সংকটের বিষয়টি সম্পর্কে এলাকাবাসী জানান, উক্ত মাদ্রাসায় অধ্যক্ষ পদে দু’জন দাবিদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। দুই অধ্যক্ষের দ্বন্দ্বের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা ঐতিহ্যবাহী এ মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়াতে অনীহা প্রকাশ করছেন।