ভারতীয় দলের সাবেক ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক রাহুল দ্রাবিড় বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ে শ্রীলংকান খেলোয়াড়দের অংশগ্রহণ ইস্যুতে সৃষ্ট হওয়া বিতর্ক দুঃখজনক। একটি ইংরেজী দৈনিকের সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে দ্রাবিড় বলেন, সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি দেখছে এবং সম্ভাব্য সুন্দরভাবেই ইস্যুটির মীমাংসা তারা পরিচালনা করবেন। তিনি বলেন, তার দল রয়্যালসে যদিও কোন লংকান খেলোয়াড় নেই। কিন্তু অন্য অনেক দলে একাধিক লংকান খেলোয়াড় আছে এবং চেন্নাই ম্যাচের জন্য দলগুলোর কৌশল পরিবর্তন করতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেটার জেসি রাইডারের উপর হামলাকে ‘দুঃখজনক ঘটনা’ অভিহিত করে তার দ্রুত আরোগ্য কামনাও করেন দ্রাবিড়।
