টিটি ফেডারেশনে সম্পাদকের পদত্যাগ

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:০৩
টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হুদা পদত্যাগ করেছেন। জানা গেছে গতকাল তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেডারেশন সভাপতি আব্দুল করিমের কাছে। ফেডারেশনের একজন সিনিয়র কর্মকর্তা আরেক কর্মকর্তাকে গালিগালাজ করেছেন বলে কামরুল হুদা পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি অভিযোগ করেন এডহক কমিটিতে কেউ কাউকে মানে না। পদত্যাগী এই সম্পাদক দাবি করেন নির্বাচন হলে ফেডারেশনে কথা বলার পরিবেশ আসবে। এ ব্যাপারে ফোনে ফেডারেশন সভাপতির সাথে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। টেবিল টেনিস ফেডারেশনে দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের মধ্যে বিরোধ চলছে, কারো সাথে কারো মিল নেই। শুধু কর্মকর্তাই না খেলোয়াড়দের সাথেও কর্মকর্তাদের রয়েছে কলহ। বিদেশে দল পাঠানো, খেলোয়াড় নির্বাচনে পছন্দ অপছন্দ, নিয়মিত লিগ টুর্নামেন্টের আয়োজন নিয়ে টেবিল টেনিস ফেডারেশনের নিজেদের মধ্যে অর্ন্্তদ্বন্দ্ব লেগেই রয়েছে।