মতিঝিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:২৫
রাজধানীর মতিঝিলে তাসমিয়া সরকার তৃণা (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি দক্ষিণ মতিঝিল এলাকায় ১২৮, কনকচাঁপা ভিলায় থাকতেন। মৃতের বাবা বরকতুল্লাহ বুলু রবিবার বিকালে খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। মৃতের মা হাসিনা বেগম জানান, তার মেয়ে উত্তরা শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং বিভাগের শেষ বর্ষের ছাত্রী ছিল। তিন মেয়ের মধ্যে তৃণা ছোট। দুপুরে হঠাত্ ঘরের দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি করেন। উত্তর না পেয়ে দরজা ভেঙে দেখেন তৃণা ফ্যানের সঙ্গে ঝুলছে।