রংপুরে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাঙ্গচিত্র যুবক গ্রেফতার

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:২৬
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ইন্টারনেটে ব্যাঙ্গ চিত্র প্রকাশ করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মহানগরীর মাহিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১টি কম্পিউটার জব্দ করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাহিগঞ্জ আমতলা এলাকার খলিল মিয়ার পুত্র মজিবর রহমান মাহিগঞ্জ বাজার এলাকায় ব্যবসা করে আসছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তাকে নিয়ে ইন্টারনেটে নানা ধরনের কটূক্তি করে আসছিলেন। শনিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মজিবরকে গ্রেফতার করে।