গোলাম মাওলা চৌধুরী
ঢাকা ওয়াসার ভূমি বিভাগের উপ-সচিব গোলাম মাওলা চৌধুরীর কুলখানি উপলক্ষে আজ বাদ আছর ঢাকা ওয়াসা ভবনে নামাজ ঘরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার লালবাগের সরকারি বাসভবনে গত ২১ মার্চ সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
