ঢাকার রাজনীতির নন্দিত নায়ক, জনতার মঞ্চের রূপকার, ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এর ৬৯তম জন্মবার্ষিকী আজ। গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক এই জনপ্রিয় রাজনীতিক ১৯৪৪ সালের এই দিনে পুরাতন ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে ঢাকার প্রখ্যাত পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মাজেদ সরদারের কন্যা ফাতেমা খাতুনের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
মোহাম্মদ হানিফের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল, গরিব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করেছে। নন্দিত এই নেতার একমাত্র পুত্র ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন পিতার জন্মবার্ষিকীতে দেশবাসীর দোয়া কামনা করেছেন।- প্রেস বিজ্ঞপ্তি
