দেড় হাজারের অধিক সংখ্যক চিকিত্সকের এক সঙ্গে পদোন্নতি হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। এক সঙ্গে এত চিকিত্সকের পদোন্নতি ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির পর থেকে কখনো হয়নি। পদোন্নতিপ্রাপ্ত চিকিত্সকরা হচ্ছেন- জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট, সহকারী ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার চিকিত্সকগণ। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে চিকিত্সকরা পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এত বিশাল সংখ্যক পদোন্নতির মধ্য দিয়ে চিকিত্সকরা চরম ভোগান্তি ও হতাশা থেকে মুক্তি পাবেন বলে তিনি জানান।
