আজকের রাশিফল

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ১৭:৫৩
২ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার আজ ১৯ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২০ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: সাহসী ও স্বাধীনচেতা। নিজস্ব মতে অটল। সবকিছুর শীর্ষে ওঠাই আপনার লক্ষ্য। আপনি উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতা রয়েছে আপনার মধ্যে। নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য কোন পদক্ষেপেই পিছপা নন। চিন্তার দিক থেকে প্রগতিশীল ও জঙ্গি। প্রভাবশালী ব্যক্তিদের সাথে সহজেই বন্ধুত্ব করতে পারেন। ভাগ্য বিড়ম্বিতদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে দেরি করেন না। তা সত্ত্বেও আপনাকে মারাত্মক শত্রুতার সম্মুখীন হতে হবে। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ আর্থিক ব্যাপারে দুশ্চিন্তায় ভুগতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত ব্যবস্তার জন্য ক্লান্তি বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোন ঝামেলা হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ সামগ্রিকভাবে দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সঞ্চয় প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। কর্মস্থলে কোন ঝামেলা দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে সাফল্য আসতে পারে। এক্ষেত্রে ধৈর্য্য ও পরিশ্রম প্রয়োজন হবে। দাম্পত্য সম্পর্কে ভালো যাবে। পারস্পরিক সহযোগিতা আশা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। পেশাগত ক্ষেত্রে কোন সমস্যার উদ্ভব হতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। বিশেষ কোন কাজের জন্য সম্মানিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের চাপ ও দায়িত্ব বৃদ্ধি পাবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ ব্যবসা ক্ষেত্রে কোন ঝামেলা হতে পারে। কোন আইনী সমস্যায় জড়াতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। নতুন কোন কাজের সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ বেসরকারি চাকরিতে কোন ঝামেলার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অহেতুক কোন তর্কবিতর্কে জড়াবেন না। চিকিত্সকদের জন্য দিনটি শুভ। অর্থ ও খ্যাতি লাভের সম্ভাবনা আছে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ অন্যের কথায় কান দেবেন না। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে। বাড়ীতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ পাওনা টাকা আদায় নাও হতে পারে। আর্থিক কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। অন্যথায় কাজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে তর্কবিতর্ক এড়িয়ে চলুন। বিবাদে জড়াবার আশংকা আছে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি ভালো যাবে। নতুন কাজে সাফল্য আসতে পারে। শিল্পী সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সাফল্য ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আর্থিক দিক ভালো যেতে পারে। আর্থিক ব্যাপারে একাধিক সুযোগ পেতে পারেন। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধান্ত নেবেন না। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অপ্রত্যাশিত কোন সুযোগ পেতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ বিরোধী পক্ষ সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকুন। ইচ্ছাকৃতভাবে কেউ বিবাদে জড়াবার চেষ্টা করতে পারে। শরীর ভালো যাবে না। রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। গুরুত্বপূর্ণ কোন তথ্য হাতে আসতে পারে। পুরনো কোন বন্ধুর সাথে হঠাত্ যোগাযোগ হতে পারে।