কাজী ফার্মসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ১৯:৪১
কাজী ফার্মসের ১৭ বছর পূর্তিতে আয়োজিত ‘পরিবেশক সম্মেলন ২০১৩’ গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় দেড় হাজার পরিবেশক এতে অংশ নেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত, এভিয়াজেনের এশিয়ার ব্যবসা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রবার্ট সাউদার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি