অজয় দেবগন :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৬৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে ‘ফুল অর কাঁটা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি। এক ছবিতেই ব্যাপক আলোচিত হন। অভিনয় করেছেন অর্ধশতাধিক ছবিতে। অভিনীত ছবিগুলোর মধ্যে ‘প্ল্যাটফর্ম’, ‘গুন্ডারাজ’, ‘দিলজালে’, ‘ইতিহাস’, ‘ইশক’, ‘পেয়ার তো হুনা হি থা’, ‘দিল কেয়া কারে’, ‘কোম্পানি’, ‘হাম কিসিসে কম নেহি’, ‘দ্য লিজেন্ড অব ভাগাত সিং’ ‘কেয়ামত’, ‘গঙ্গাজল’, ‘জমিন’, ‘মাস্তি’, ‘রেইনকোট’, ‘অপহরণ’, ‘গোলমাল সিরিজ’, ‘ক্যাশ’, ‘সানডে’, ‘লন্ডন ড্রিমস’, ‘অল দ্য বেস্ট’, ‘রাজনীতি’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘আক্রোশ’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’, ‘সিংহাম’, ‘রাস্কেল’, ‘সন অব সর্দার’ উল্লেখযোগ্য।
