ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এক বিদেশি পর্যটক ধর্ষণ ও ডাকাতির শিকার হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে বিবিসির এক খবরে জানানো হয়। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পুলিশ জানিয়েছে, শহরের কোপাকাবানা এলাকায় একটি মিনিবাসে ওই পযর্টক যুগলের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তবে ওই পর্যটক যুগলের পরিচয় ও জাতীয়তা প্রকাশ করা হয়নি।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ সালের অলিম্পিকস-এর আয়োজনকারী দেশ ব্রাজিলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ ও সহিংসতা নিয়ন্ত্রণ একটি অগ্রাধিকারভিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী মিনিবাসচালক জোনাথন ফওদাকিস দে সুজা এবং ২২ বছর বয়সী ওয়ালেচ অ্যাপারেসিদো দে সুজা সিলভা নামে দুই ব্যক্তিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে তারা। ধারণা করা হচ্ছে, মিনিবাসটি থেকে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর সেটি রিও ডি জেনেরিও শহরের বাইরে নিয়ে যাওয়া হয়। গুয়ানাবারা সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘ সেতু পার হওয়ার সময়ই ওই নারী পর্যটককে উপর্যুপরি ধর্ষণ করা হয়।
এ সময় তার ছেলে বন্ধুকে হাতকড়া পড়িয়ে বেদম মারধর করা হয়।
