সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২০:৪৯
লেনিনের নামে জীবাশ্ম লেনিনের নামেই একটি সরীসৃপ জীবাশ্মের নামকরণ করলেন রুশ বিজ্ঞানীরা। সমপ্রতি ইখথাইওসর নামে একটি বিরাট আকারের সামুদ্রিক সরীসৃপের জীবাশ্ম খুঁজে পান বিশেষজ্ঞরা। তার নাম দেয়া হয়েছে ‘লেনিনিয়া স্টেলানস’। উলিআনোভস্ক স্টেট ইউনিভার্সিটির ন্যাশনাল হিস্টরি মিউজিয়ামের প্রধান গ্লেব উপেনস্কি জানান, মেসোজোয়িক যুগে এই প্রাণীদের দেখা মিলত। তবে এরা ডাইনোসর প্রজাতির নয়। বরং টিকটিকি বা সাপের পূর্বসূরী হিসাবেই লেনিনিয়া স্টেলানসকে মনে করছেন তারা। সবমিলিয়ে নামকরণ নিয়ে বেশ খুশি উসপেনস্কি ও তার দল। -পিটিআই পপতারকা বিবারের দুঃখ মিউনিখ বিমানবন্দরে আটক হল পপ তারকা জাস্টিন বিবারের পোষা বাঁদুড়। রবিবার বিমানবন্দরের অভিবাসন দফতরের কর্মকর্তারা বাঁদুড়টির ব্যাপারে উপযুক্ত কাগজপত্র দেখাতে বলেন বছর উনিশের ওই পপ তারকাকে। কিন্তু বিবারের কাছে কাগজপত্র না থাকায় আটক করা হয় তার প্রিয় পোষাটিকে। ঘনিষ্ঠ সূত্রের খবর, সমপ্রতি এক রেকর্ড প্রযোজকের কাছ থেকে বাঁদুড়টি উপহার পান বিবার। এখন হয়তো তার জন্যই মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন তিনি। এমন কী এর জন্য তার দশ হাজার পাউন্ড জরিমানাও হতে পারে। - বিবিসি ক্ষুব্ধ টম ক্রুজ কেটি হোমসের উপর বেজায় চটেছেন টম ক্রুজ। টমের ঘনিষ্ঠ সূত্রের খবর, সমপ্রতি বিজ্ঞাপনের জন্য নিজের বেশ কিছু ‘খোলামেলা’ ছবি তোলেন কেটি। সূত্রের দাবি, একটি বিশেষ ব্র্যান্ডের গয়নার বিজ্ঞাপনে প্রায় নগ্ন অবস্থায় নিজের ছবি তুলেছেন কেটি। অন্য একটি ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায়, কেটির প্রায় অর্ধনগ্ন ছবি। টম ঘনিষ্ঠদের দাবি, প্রাক্তন স্ত্রীর এহেন আচরণেই বেজায় চটেছেন ‘মিশন ইম্পসিবল’-এর নায়ক। গত জুনেই টমের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন কেটি। -আনন্দবাজার পত্রিকা ফ্রান্সে আগুনে নিহত-৫ ফ্রান্সের উত্তরাঞ্চলে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচ শিশু নিহত হয়েছে। রাজধানী প্যারিস থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সেইন্ট কোয়ান্টিন শহরে এ দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় শিশুদের বাবা মারাত্মক অগ্নিদগ্ধ হয়েছেন। বাড়িটিতে আগুন লেগে গেলে তার পিতা সন্তানদের খুঁজতে থাকেন। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা গুরুতর আকার ধারণ করে। তিনি উপায়ন্তর না পেয়ে তখন দোতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। এ সময় দমকল কর্মীরা দ্রুত বাড়িটির ভিতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দমকল কর্মীরা ওই পাঁচ শিশুর মৃতদেহ উদ্ধার KGib| -wewewm